গ্রেপ্তার-২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ৩০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ফেনী সদর মডেল থানার পুলিশের একটি দল শহরের পাঠানবাড়ি সড়কে মহিলা মাদ্রাসার পাশে একটি ভবনে অভিযান চালায়। পুলিশ ওই বাসার একটি কক্ষ থেকে দুটি কম্পিউটার ও ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলে (ভিওআইপি) সরঞ্জাম জব্দ করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীর দাগনভূঞার বারাহিগোবিন্দ গ্রামের আবদুর রহিম ও কুমিল্লার চৌদ্দগ্রামের মো. হারুন।