গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেঁতুলিয়া বাজার থেকে ১৯ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিপ্লব ঘোষ (২৫) ও শহীদুল ইসলাম (৩৫) নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব ঘোষ একই উপজেলার কচুয়া ও শহীদুল ইসলাম খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাঁকা গ্রামের বাসিন্দা। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, তেঁতুলিয়া বাজারে একটি চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।