গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া অটোরিকশা স্ট্যান্ড ও অলি আহমদ কলেজ সেতু এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে ১৮ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নলুয়া ইউনিয়নের মধ্যম নলুয়া সামমুহুরি হাট এলাকার মিন্টু দাশ (২৬) ও খাগরিয়া ইউনিয়নের নতুন চর খাগরিয়া এলাকার মো. শরবত আলী (৩০)।