গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীর দয়রামপুর গ্রামের স্কুলশিক্ষক মুন্সি রবিউল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র্যা ব সদস্যরা। তাঁরা হলেন নিহত রবিউলের ভাতিজা মুন্সী মো. সোহাগ (৩০) ও তাঁর সহযোগী ইমন দেওয়ান (১৮)। গত ২৪ জানুয়ারি রাত একটার দিকে বাড়ির সামনে বারান্দায় গুলি করে রবিউলকে হত্যা করা হয়। সোহাগই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে দাবি করছে র্যা ব। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে র্যা ব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার আলী হায়দার চৌধুরী এ কথা জানান।