গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ থানার পুলিশ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ (২৭) ও খোকন (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর সদর থানাসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনই ফরিদগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি উল্লিখিত দুই ব্যক্তি মতলব দক্ষিণ থেকে একটি অটোরিকশা ছিনতাই করে। ২২ ফেব্রুয়ারি অটোরিকশার মালিক উপজেলার ঘোড়াধারী গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম ওই দুজনকে আসামি করে থানায় মামলা করেন। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|