গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় অস্ত্র, ইয়াবা বড়িসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবালসহ পুলিশ ও বিজিবির একটি দল গতকাল বুধবার ভোরে নাজিরপাড়ার বাসিন্দা মো. ইসলামের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় দেশে তৈরি এলজি ও ৯ হাজার ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বাড়িতে থাকা মো. ইসলামের স্ত্রী নুর বেগম ও মেয়ে শাবনুর আকতারকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।