গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় শুক্রবার রাতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চালক ইয়াসিন হোসেন (২৫) যশোরের বেনাপোলের কাগজপুর গ্রামের বাসিন্দা এবং সহকারী আবুল হাসানের (২২) বাড়ি একই উপজেলার ভবারব গ্রামে। সদর থানার এসআই মো. শাহ আলম বলেন, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।