গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকা থেকে পৃথক অভিযানে ৫০ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক মানিক মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আনারকলি এলাকায় গত শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে শওকত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে ৫০ অ্যাম্পুল প্যাথেডিনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে প্রায় একই সময়ে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় কেনাবেচার সময় ১৫ বোতল ফেনসিডিলসহ কানন বালা (৪৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।