প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ২০৪ বোতল মদ জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানের চালক জাহাঙ্গীর আলম ও সহকারী মো. মামুনকে গ্রেপ্তার করা হয়। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের ফেনীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।