গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ চুরি করে প্রতিদিন শত শত অটোরিকশার ব্যাটারি চার্জ করা হতো। এভাবে মোটা অঙ্কের টাকা উপার্জন করে আসছিল একটি চক্র। গত বুধবার রাতে স্থানীয় পল্লী বিদ্যুতের সহযোগিতায় পুলিশ এমন চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি রমজানবেগ সড়কের মোড়ে চোরাই এই গ্যারেজটি শনাক্ত করা হয়। গ্রেপ্তার মোতাহার হোসেন (২৮) ও মো. শাহ আলীর (৩৬) বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আকমল হোসেন বাদী হয়ে গতকাল মুন্সিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি|