প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে র্যা ব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই জাল নোট ও জড়িতদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার দুই ব্যক্তি হচ্ছেন সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লার উবায়দুর রহমান (৪৭) ও মুন্সিপাড়ার দর্জিপট্টি এলাকার শামীম হোসেন (৪৫)। এ ঘটনায় সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের ডিএডি নুরুল ইসলাম সৈয়দপুর থানায় একটি মামলা করেছেন। সৈয়দপুর থানার ওসি-তদন্ত মো. আব্দুল আউয়াল ঘটনাটি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার ওই দুজনকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।