গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় চুরি হওয়া মুঠোফোন, ল্যাপটপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের দুর্গাপুর মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের দুর্গাপুর মহল্লার মোতাহের হোসেনের ছেলে মেহেরুল সুজন (২২) এবং আনন্দনগর মহল্লার তছলিম উদ্দিনের ছেলে কোরবান আলী (২৬)। নওগাঁ সদর মডেল থানা সূত্রে জানা যায়, শহরের চকপ্রাণ বাগবাড়ি এলাকার পেসতা খাতুনের বাড়ি থেকে ১ জুন একটি ল্যাপটপ ও মুঠোফোন চুরি হয়। এ ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুন্নবী দুই তরুণকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।