প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে গত বৃহস্পতিবার রাতে ৪০ গ্রাম হেরোইনসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম ওয়াপদা বাঁধ এলাকায় রুহুল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। হেরোইনের পুরিয়া তৈরি করার সময় রুহুল আমিনের স্ত্রী শাহিদা খাতুন (৩৩) ও অপর ব্যবসায়ী জাহিদুল ইসলামকে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুহুল আমিন ও বাবু হোসেন পালিয়ে যান। উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় চার লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|