গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে গত কয়েক দিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল, পানীয় ও ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসব ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গতকাল সকালে টঙ্গিবাড়ীর দিঘিরপাড় বাজারে আকরাম হোসেনের গোডাউন থেকে ১৬ হাজার বোতল ভেজাল যৌন উত্তেজক ওষুধ ও পানীয় জব্দ করা হয়। এ সময় আকরামকে না পেয়ে তাঁর বাবা আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার সদর উপজেলার মুক্তারপুরে আনিস মন্ডলের বাড়ি থেকে ১০৩ বস্তা কারেন্ট জাল ও ৩৭ বস্তা সুতার ববিন জব্দ করা হয়। এর আগে গত বুধবার একই উপজেলার শাওবান বাইবার কারখানা থেকে ৪০ বস্তা কারেন্ট জালসহ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।