প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা গেট এলাকা থেকে ৭৫ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ৪০০টি যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহিদ হাসান জুয়েল (২৫) ও মো. রাজু (২২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেগমগঞ্জ থানার শহর উপপরিদর্শক (টিএসআই) ইকবাল বাহার চৌধুরী জানান, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চৌমুহনী পৌরসভা গেট এলাকার একটি সারের গুদামে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এসব মদ ও বড়ি উদ্ধার করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গতকাল মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। নোয়াখালী অফিস|