গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ইয়াবার ১০০টি বড়ি ও ২৯ বোতল ফেনসিডিল এবং নম্বরবিহীন একটি মোটরসাইকেলসহ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদরের এরুলিয়া দক্ষিণপাড়ার নূরজাহান বেগম (৫৫) এবং দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের আবদুর রশিদ (৫০)। গত মঙ্গলবার বিকেলে ও রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান পুলিশ নিয়ে দুটি স্থানে অভিযান চালান। পরে তিনি দুপচাঁচিয়া থানায় মামলা করেন।