গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে গত বৃহস্পতিবার হেরোইন ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার গোবরাতলা এলাকার নুরুল ইসলাম ও মহিপুরের জামাল উদ্দীন। থানার এএসআই রেজাউল করিম জানান, গোমস্তাপুর বাসস্ট্যান্ড বাজারের কাছে একটি মিনিবাসে ব্যাগের ভেতর থেকে গাঁজা, হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।