গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাছ ডাকাত সন্দেহে দুই তরুণকে আটক করা হয়েছে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। তাঁরা হলেন পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের রুবেল মোল্লা ওরফে রাসেল (২৩) ও ফরিদপুরের ভাঙা উপজেলার পীরের চর গ্রামের মনিরুল ইসলাম (২২)। পাংশা থানার এসআই হাসিনা খাতুন জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার পদ্মা নদীতে রাত তিনটার দিকে একটি নৌকা অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার আরোহী অন্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।