গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সোনামুখী ইউপি সদস্য উজ্জ্বল কুমার ভৌমিক (৪৫) ও তাঁর সহযোগী বাবু মিয়াকে (৩৫) মাদক সেবনকালে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২২৫টি ইয়াবা বড়ি ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সোনামুখী ইউপি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল তাঁদের আটক করে। পরে তাঁদের মাদকদ্রব্যসহ কাজীপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।