প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কের কেঁওচিয়া ২ নম্বর সেতু এলাকা থেকে গত রোববার রাতে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কক্সবাজারের টেকনাফের ফয়েজ ও মো. হোসেন। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণি জানান, ওই দুজনের কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।