গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় গত সোমবার রাতে একটি ট্রাকে তল্লাশি করে ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ওই ট্রাকের চালক যশোরের শার্শা উপজেলার কণ্ডবপুর গ্রামের রফিকুল ইসলাম ও তাঁর সহকারী একই গ্রামের মন্টু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। গোলড়া হাইওয়ে থানার ওসি মিজানুল হক বলেন, ট্রাকের চালকের আসনের নিচ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।