গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে গত বুধবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ডোমার ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ময়দানপাড়া গ্রামের হাচান (২০) ও সোনারায় ইউনিয়নের ফার্মহাট এলাকার রাশেদুল হাসান (৩২)। পুলিশ জানায়, উপজেলার সোনারায় ইউনিয়নের আমতলী মোড় এলাকা থেকে বুধবার রাতে একটি অটোরিকশা আটকে তাঁরা যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁদের আটক করে পিটুনি দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।