প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রির জন্য ফেনসিডিল ও গাঁজা রাখার অভিযোগে চট্টগ্রামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মাসুমা খাতুন ও রাসেল মিয়া। গতকাল রোববার বিকেলে নগরের বরিশাল কলোনি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিক্রির জন্য মাদকগুলো কলোনিতে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।