গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি রায়হান সিরাজী (৩৯) ও বড়বিল ইউনিয়ন জামায়াতের সভাপতি আইয়ুব আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১২টার দিকে উপজেলার বড়বিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিনাত আলী জানান, গতকাল সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।