গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে গত শনিবার রাত পৌনে একটার দিকে সীমান্ত অতিক্রম করার সময় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা হচ্ছেন শিবগঞ্জের বাবুপুর চরপাঁকা গ্রামের শুকুর উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও দক্ষিণপাঁকা গ্রামের মো. মফিজুলের ছেলে মো. সাইফুদ্দিন (৩২)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, রাতে ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির টহল দল হাবিলদার লিয়াকত আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/২-এস হতে ১৩/১-এস-এর মাঝামাঝি নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় দুই ব্যক্তিকে শূন্য লাইন অতিক্রম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।