গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৩২ কেজি গাঁজাসহ মাসুম মিয়া ও রুবেল মিয়া নামে দুই ব্যক্তিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় ও রুবেলের নরসিংদী জেলায়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি নবীর হোসেন বলেন, সকাল ১০টার দিকে ওই দুই মাদক ব্যবসায়ী উপজেলার সিঙ্গারবিল এলাকা থেকে গাঁজা বহনকারী একটি মুরগির ট্রাক নিয়ে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা ডিবির একটি দল চান্দুরা অটোরিকশা স্ট্যান্ডের সামনে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে এবং মাসুম ও রুবেলকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।