গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, ৩২ কেজি গাঁজাসহ একজন নারী ও একজন পুরুষ গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার বগুড়া সদর উপজেলার বারপুর ও আকাশতারা গ্রামে এই অভিযান চালানো হয়। ডিবির পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, তাঁদের একটি দল শহরের বারপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি গুলি ও বিদেশি পিস্তলসহ রাকিবুল হাসান (২৮) নামের একজনকে গ্রেপ্তার করে। এদিকে এপিবিএন-বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, আকাশতারা গ্রাম থেকে ৩২ কেজিরও বেশি গাঁজাসহ এক নারীকে (৪৫) গ্রেপ্তার করা হয়।