গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের তুফান কোম্পানির মোড়ে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকাগামী একে ট্রাভেল পরিবহনে তল্লাশি চালিয়ে ৫৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার কুরবান আলী (৩৫) ও দেবহাটা উপজেলার খাসখামার গ্রামের আনিসুর রহমান (৩২)। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, একে ট্রাভেল পরিবহনের ভেতর অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ওই সব ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পরিবহনের চালক সাবুর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।