গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার সুলতানবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার উপপরিদর্শক বদরুদ্দোজা বলেন, গতকাল সকালে পৌরসভার সুলতানবাগ এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় ৫১টি ইয়াবা বড়িসহ ওই এলাকার আকাশ (২২) ও হাটিপাড়া এলাকার আল আমিনকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।