গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ২০০ ইয়াবা ও ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
গতকাল শুক্রবার ভোরে নগরের রিয়াজউদ্দিন বাজার ও হালিশহরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলি এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাজাহান নামের এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২০০ ইয়াবা বড়ি এবং ইয়াবা বিক্রির ২৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া হালিশহরের ছোটপুল এলাকায় ১১০ বোতল ফেনসিডিলসহ নুর আলম (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।