গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ৬ নম্বর কয়রা লঞ্চঘাট-সংলগ্ন শাকবাড়িয়া নদীর পূর্ব পাশে সুন্দরবনে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন খানজাহান আলী থানার জাবিরপুর গ্রামের বাদশা খান (২২) ও কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের ভবসিন্ধু মণ্ডল (৫০)। পুলিশের ভাষ্যমতে, এ দুজন বনদস্যু। তাঁদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক, একটি রাইফেল ও বন্দুকের চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা হয়েছে।