গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ফেনসিডিল রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান ও অন্তু মণ্ডল। গতকাল মঙ্গলবার সকালে নগরের কোতোয়ালি থানার টাইগারপাস এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৭৫ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।