গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গত রোববার সন্ধ্যায় ইয়াবা বড়ি বেচাকেনার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার যুবকেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের বশির হোসেন আকন ও মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মামুন ফরাজি। র‍্যাব-৮-এর একটি দল মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হারজী নলবুনিয়া এলাকার সড়কের ওপর ইয়াবা কেনাবেচার সময় বশির ও মামুনকে আটক করে। এরপর তাঁদের দেহ তল্লাশি করে ৫০৭টি ইয়াবা জব্দ করে। রাতে তাঁদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাব-৮-এর উপসহকারী পরিচালক লিয়াকত আলী মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।