গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০৫টি চোরাই মুঠোফোনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নুর আলম ও মোহাম্মদ ইউসুফ। গতকাল বুধবার দুপুরে নগরের পুরোনো রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন চোরাই মুঠোফোন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।