প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে মাদকের ব্যবসা করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার রূপসী ও চনপাড়া এলাকা থেকে গতকাল রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রূপসী এলাকার সাত্তার ভূঁইয়া ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শাহিদা বেগম। রূপগঞ্জ থানার এসআই আশরাফুল্লাহ বলেন, সাত্তার ও শাহিদা বেগম দীর্ঘদিন ধরে তাঁদের এলাকায় মাদক ব্যবসা করছেন। সাত্তারকে সাত বোতল ফেনসিডিল ও শাহিদা বেগমকে ৩১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।