গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা চারটি ভারতীয় মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার অভিরামপুর ও পশ্চিম ভাদুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উপজেলার অভিরামপুর গ্রামের মো. মেহেদী হাসান (৩০) ও পশ্চিম ভাদুর এলাকার মো. কাউসার (২৮)। এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, এ ঘটনায় থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।