প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকার একটি বাসা থেকে মাদক, দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার মনিন্দ্র মালাকার (৩০) ও রাজনগর উপজেলার স্বপন দাস (২৯)। তাঁদের কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ, ১টি বড় ছোরা, ১টি দা ও ৩টি ছোট চাকু উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা শাখা মৌলভীবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক বলেন, তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে সদর মডেল থানায় মামলা করা হবে।