গ্রেপ্তার ২৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় চারজন, আশাশুনিতে তিনজন এবং কালীগঞ্জ, দেবহাটা ও পাটকেলঘাটা থানা থেকে দুজন করে ব্যক্তিকে ধরা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।