প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা, যশোর, ফেনী, খুলনা, নোয়াখালী ও ময়মনসিংহ জেলায়। ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, গতকাল ভোরে ওই বাংলাদেশিরা অবৈধ পথে ভারতে যাচ্ছিল। এ সময় টহল দল তাদের আটক করে। পরে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।