গ্রেপ্তার ২৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত জেলার আটটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১১ জন, কলারোয়া উপজেলায় ছয়জন, তালা উপজেলায় তিনজন, কালীগঞ্জ উপজেলায় দুজন, শ্যামনগর উপজেলায় দুজন, আশাশুনি উপজেলায় দুজন, দেবহাটা উপজেলায় একজন ও পাটকেলঘাটা উপজেলার একজন রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।