গ্রেপ্তার ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জামায়াতের এক কর্মীসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় পাঁচজন, কলারোয়ায় ছয়, তালায় তিন, কালীগঞ্জে চার, শ্যামনগরে চার, আশাশুনিতে চার, দেবহাটায় এক ও পাটকেলঘাটায় দুজন রয়েছেন। গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।