গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের থানা সড়কের মাথা এলাকা থেকে গত সোমবার রাতে ৩৮ লিটার চোলাই মদসহ তিনজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীরা হলেন বান্দরবানের লামা পৌরসভার নুনারবিল পাড়ার থুই ক্রাচিং মারমা (৩০), মামি আচিং মারমা (৩২) ও রাইচিং মারমা (২৫)। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রেমানন্দ মণ্ডল চোলাই মদসহ তিন নারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।