গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকা থকে গত বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৌরনদী থানার এসআই মো. জুবায়ের বলেন, বুধবার রাত সাড়ে নয়টার দিকে সুন্দরদী এলাকার ভাই ভাই অয়েল মিলের পশ্চিম পাশের পানের বরজে বসে কয়েকজন ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৮টি ইয়াবা বড়িসহ রহিম তালুকদার, রাজীব মিয়া ও ফরহাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।