গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলা থেকে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা এবং জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশের গোয়েন্দা শাখা এবং সদর ও সেনবাগ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ (৪৫), সেনবাগ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর নবী ওরফে রাজু এবং একই উপজেলার সেবারহাট বাজারের ব্যবসায়ী ও জামায়াতের কর্মী নিজাম উদ্দিন (৩৬)। পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, নাশকতা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার মামলা আছে।