গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর, কুমিল্লার দাউদকান্দি ও ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। এ সময় দুটি অটোরিকশা উদ্ধার করা হয়। আদমজী নগরে অবস্থিত র্যা ব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার ও সহকারী পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এ কথা জানান। তাঁরা জানান, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি করছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলো মামুন হোসেন (৩০), মানিক (৪৫) ও সোহেল মিয়া (৩২)।