গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল কেনা-বেচার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো আসহাব উদ্দিন, মজিবুর রহমান ও কবির হোসাইন। গত রোববার রাতে বায়েজিদ বোস্তামী থানার শের শাহ বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লাহ প্রথম আলোকে জানান, বাংলাবাজার এলাকায় আসহাব উদ্দিন নামের এক ব্যক্তি কাগজপত্র ছাড়া একটি চোরাই মোটরসাইকেল বিক্রি করছে খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় হাতেনাতে মোটরসাইকেলসহ ওই তিনজনকে আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল বিক্রির কথা স্বীকার করেছে আসহাব উদ্দিন।