গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় স্থানীয় জামায়াত-বিএনপির তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পুলিশ তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের জামায়াতের আমির জহির রায়হান (৫০), বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসারা গ্রামের জামায়াত কর্মী মো. জেলহক (৫০) এবং উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন (৪৫)। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ওই তিনজনকে ২০১৩ সালের নাশকতা মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জহির রায়হানের নামে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের আরও একটি নাশকতার মামলা তদন্তাধীন রয়েছে।