গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কষ্টিপাথরের নকল পুতুলসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট সদর থানা-পুলিশ। থানার ওসি ফরিদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তিনজনকে পৌর এলাকার নাজমা সিনেমা হল-সংলগ্ন সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে প্রায় চার কেজি ওজনের নকল পুতুল জব্দ করা হয়। পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের মহসীন আলী, মাদারীপুরের রাজৈর উপজেলার স্বরমঙ্গল টেকেরহাট গ্রামের সাইফুদ্দিন সোহান ও কুমিল্লার লাকসাম উপজেলার বিহরা গ্রামের শাহাদত হোসেন।