গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার মোহাম্মদ রিদোয়ান (২৩), এওচিয়া ইউনিয়নের শরীফপাড়া এলাকার মোহাম্মদ বাদশা (২৭) ও মো. জোবায়ের (১৯)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে।