গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের পূর্ব কুলগাঁওয়ের খন্দকিয়াহাট থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল (২৬), কামরুল হাসান (২৫) ও ইকবাল আজম (২০)। বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তির কাছ থেকে রশি, চেতনানাশক ওষুধ ও ছুরি উদ্ধার করা হয়েছে। যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা করে গাড়ি নিয়ে পালাবেন—এই পরিকল্পনা নিয়ে তাঁরা পূর্ব কুলগাঁও এলাকায় জড়ো হন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় থানায় মামলা করে ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|